ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তিনি রওনা হন এবং সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে করে অনুষ্ঠানে যোগ দেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।


এছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং তার মেডিকেল বোর্ডের সদস্যরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ।


প্রসঙ্গত, যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই দিবসের কর্মসূচি শুরু হয়। দেশের সামরিক বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রতি বছর এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑